ফ্যামিলি ও কৃষক কার্ড তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল: মির্জা ফখরুল

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৮ পিএম

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী যে কথা দিয়েছিলেন, সেই লক্ষ্যেই তিনি এগিয়ে যাচ্ছেন।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় মন্ত্রিপরিষদ এবং দলের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এবারের ভিন্নমাত্রায় উদযাপিত স্বাধীনতা দিবসে নেতা-কর্মীদের মাঝে আনন্দ, উচ্ছ্বাস ও আবেগের এক অন্যরকম পরিবেশ লক্ষ্য করা গেছে।

শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্টের যাঁতাকলে দেশের অবস্থা যখন খারাপ ছিল, তখন বিএনপি দেশের হাল ধরেছিল। তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়ে উঠবে।

জিয়াউর রহমানের বলিষ্ঠ ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের পর তিনি প্রথম বাঙালি সামরিক অফিসার হিসেবে চট্টগ্রাম থেকে বিদ্রোহ ঘোষণা করেন, যা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়ার পথে এক উজ্জ্বল অধ্যায় হয়ে আছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, বিএনপি একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং কোনো রাজনৈতিক প্রতিহিংসার চিহ্ন থাকবে না—এমন দেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

একাত্তর/আরএ
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর