এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে।

বুধবার (২ জুলাই) দিনগত রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করা হয়েছে।