কালাকানুন বানিয়ে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি: মঞ্জু

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম

নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী: বাকস্বাধীনতা ও নাগরিক অধিকারের ভবিষ্যৎ’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণের ভোটে বারবার নির্বাচিত হওয়া তাদের জন্য সৌভাগ্যের হলেও, ক্ষমতায় গিয়ে বিরোধী মত দমনে কালাকানুন তৈরি করা এবং পরবর্তীতে সেই আইনেরই প্রথম শিকার হওয়াটা তাদের চরম দুর্ভাগ্য।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতে ২৬/ক ধারায় ‘অযাচাইকৃত তথ্য’ ছড়ানোকে অপরাধ হিসেবে গণ্য করার তীব্র প্রতিবাদ জানান মজিবুর রহমান মঞ্জু।

তিনি প্রশ্ন তোলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক সম্প্রতি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলকে ইঙ্গিত করে দাবি করেছিলেন যে তাঁর নাকি ৭০০টি অটোরিকশা রয়েছে, এটি কি কোনো যাচাইকৃত তথ্য? নাকি রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি? যদি অস্পষ্ট এই ধারায় সাজা দিতে হয়, তবে ওই প্রশাসকেরই আগে ১০ বছরের জেল হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।


তিনি আরও বলেন, সাইবার স্পেসে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে সাথে সাথে গ্রেপ্তার করা হয়, কিন্তু বিরোধী দলের নেতাকর্মীদের গালিগালাজ বা কুৎসিত ভাষা ব্যবহারে কোনো বিচার হয় না, এমন দ্বিমুখী নীতি বন্ধ না হলে সাইবার স্পেসে বাকস্বাধীনতা বলে কিছু থাকবে না।

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজপথে বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীদের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতির কড়া সমালোচনা করেন মঞ্জু। এনসিপির কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আরমান হোসাইনের সঞ্চালনায় উক্ত সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, সাবেক গুম সংক্রান্ত কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস, ডেইলি ওয়াদার ম্যানেজিং এডিটর ফয়সাল মাহমুদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, লেখক অপূর্ব জাহাঙ্গীর এবং জহিরুল ইসলাম মুসা।

সভায় উপস্থিত সব রাজনৈতিক ও নাগরিক প্রতিনিধিরা সাইবার আইনের কলোনিয়াল ধারাগুলো বাতিলের দাবি জানিয়ে দেশের প্রতিটি নাগরিকের বাকস্বাধীনতা সুরক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান।

একাত্তর/এআরএস
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
কারাগার এবং রিমান্ডে চরম শারীরিক নির্যাতন এবং উন্নত চিকিৎসায় অবহেলার মাধ্যমে পঙ্গু করে দেয়ার অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর।...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে প্রচারিত গুজবকে অভিযোগ হিসেবে গ্রহণের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পেশাদারিত্ব,...
মহালয়ার পুণ্য প্রভাতে দেড়শ শিল্পীর সম্মিলিত কণ্ঠে আগমনী গান এবং দেবী দুর্গা ও মহিষাসুরের পৌরাণিক কাহিনিনির্ভর নাট্য পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠেছে নেত্রকোণার সাতপাই কালীবাড়ী প্রাঙ্গণ। সংগীত ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের...
চেন্নাইয়ের এক স্নিগ্ধ শনিবারের বিকেল দেখল এক অনবদ্য রাজনৈতিক রসায়ন এবং সৌহার্দ্যের বিরল দৃশ্য। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তামিলাগা ভেট্রি কাজাঘম (টিভিকে)-এর সভাপতি তথা তামিলনাড়ুর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর