পাঁচ বিষয়ে একমত সব রাজনৈতিক দল

জুলাইয়ের মধ্যেই সনদ ঘোষণার লক্ষ্যে এগারোতম দিনের মতো দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন ও জুলাই আন্দোলনের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে দশটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় আলোচনা।

এর আগে প্রথম পর্যায়ে ৪৫ আলাদাভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা ও দ্বিতীয় পর্যায়ে সব দলের সাথে একত্রে দশ দিনের আলোচনায় সংবিধানের ৭০নং অনুচ্ছেদ ও সংসদের স্থায়ী কমিটির সভাপতির পদসহ মাত্র পাঁচটি বিষয়ে একমত হতে পেরেছে রাজনৈতিক দলগুলো।

এখনও প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতিসহ দশটিরও বেশি বিষয় আলোচনায় উঠলেও এ নিয়ে ঐকমত্য হয়নি দলগুলোর মাঝে।

সোমবার উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ ও রাষ্ট্রে জরুরি অবস্থার বিধান নিয়ে আলোচনা হলেও, সে দিন অসম্পূর্ণ রয়ে যায় আলোচনা।