আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম-খুনের বিচারের দাবিতে ১১ দলের সমাবেশ

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৮:২০ পিএম

জুলাই গণহত্যার বিচার করতে না পারলে সরকারকে চলে যাওয়ার রাস্তা খোঁজার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 

আওয়ামী ফ্যাসিস্ট সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই সোমবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 

সমাবেশে অংশ নেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। এসময় বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেন জোটের কর্মী-সমর্থকরাও।

এ সময় জোটের শীর্ষ নেতারা বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণের ভাইরাস মুক্ত করতে দেশে আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে । 

ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম-খুন ও গণহত্যার বিচার করতে সরকার গড়িমসি করছে বলেও অভিযোগ তাদের। 

তারা আরও বলেন, সব হত্যার বিচার না করতে পারলে এই সরকার পাঁচ বছর মেয়াদ পূরণ করতে পারবে না। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণহত্যার বিচার করতে না পারলে সরকারের উচিত চলে যাওয়ার রাস্তা খোঁজা।

ক্ষমতায় এসে সরকার জুলাই গণহত্যার বিচার না করে নিজেরাই নিজেদেরকে খুন করছে এমন অভিযোগ করে তিনি আরও বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না জনগণ।

আরবিএস
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লং মার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর