আসন্ন নির্বাচন বানচাল করা হলে দেশে অন্ধকার নেমে আসবে। ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
রোববার (২ সেপ্টেম্বর) রাজধানীর ডিআরইউতে গণতন্ত্র মঞ্চের এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
নির্বাচন না হলে দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের প্রথম শর্ত নির্বাচন। তাই নির্বাচন যথাসময়ে দিতে হবে।