পুনর্নির্বাচনের দাবি জামায়াতের, রাজপথে আন্দোলনের ঘোষণা

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম

বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের কারচুপি ও জাল ভোটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও প্রধান নির্বাচন কমিশনার নির্লজ্জের মতো বলছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। গতকালের নির্বাচনে আবারও প্রমাণ হয়েছে যে, কোনো দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বিএনপি সরকারের বর্তমান রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে জামায়াত নেতা বলেন, সরকার যে পথে হাঁটছে তা সর্বনাশের পথ। অবিলম্বে এই পথ থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি।

গণভোট প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৫ কোটি মানুষ ভোট দিয়ে সব দ্বিমত বাতিল করে দিয়েছে, তাই গণভোটের রায় আপনাদের মানতেই হবে।

সঙ্কট নিরসনের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, আমরা এই সঙ্কটকে রাজপথে নিতে চাইনি। কিন্তু আপনারা যখন আইন করে গণভোট বাতিল করতে চান, তখন আমাদের সামনে আর কোনো পথ খোলা থাকে না। একের পর এক কর্মসূচি আসতেই থাকবে।

জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা এই সঙ্কট তৈরি করেছেন, সমাধানও তাদেরই করতে হবে।

একাত্তর/আরএ
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 
বর্তমান সরকারের অদক্ষতা ও ব্যর্থতার কারণে দেশে তীব্র অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন,...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর