ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, নির্বাচন ঘিরে ঝুঁকির কোনো আশঙ্কা নেই। ছাত্রদল সতর্ক অবস্থানে আছে। সাধারণ শিক্ষার্থীরা ভোট দেয়ার জন্য উন্মুখ। কেউ লাইন ভেঙে ভোট দেয়ার চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরাই সেটি মোকাবিলা করবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাবির কার্জন হল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, এখনও পর্যন্ত পরিবেশ বেশ ভালো, আশা করা হচ্ছে আরো ভালো হবে। অবশ্যই সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা আছে। লাইনকে দীর্ঘায়িত করার চেষ্টা হতে পারে।
বিগত সময়ে ছাত্রলীগের নির্বাচনের মতো যেনো লাইন দীর্ঘ করে ভোট দানে ব্যাহত করতে না পারে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি দেখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।