আওয়ামী লীগ পুনর্বাসনে জামায়াতের ইন্ধন দেখছেন রিজভী

আওয়ামী লীগ পুনর্বাসনে জামায়াতে ইসলামীর ইন্ধন দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশে ভয়াবহ পরিণত হবে।

ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি নিয়ে জামায়াতের নায়েবে আমিরের বক্তব্যেরও সমালোচনা করেন রিজভী। বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের আগ্রহ ও ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাওয়া জামায়াতের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে।

পতিত সরকারের প্রধানের গণহত্যার যে নির্দেশনা সামনে আসছে তাতেও ভারতের মদত ছিলো বলে অভিযোগ করেন রিজভী।

সম্প্রতি ভোটের জরিপের প্রতিক্রিয়ায় বিএনপির এ নেতা বলেন, এ নিয়ে আপাতত ভাবনা নেই তাদের।