গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। এই অপচেষ্টা রুখে দিতে দেশের সাধারণ ছাত্র- জনতার প্রতি আহবান জানান তিনি।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্রসংসদ প্রতিনিধি সম্মেলনে একথা বলেন তিনি।
জামায়াতের নায়েবে আমির বলেন, ছাত্র সংসদ নির্বাচনে যে আদর্শিক সংগঠনকে শিক্ষার্থীরা বেছে নিয়েছে জাতীয় নির্বাচনেও চার কোটি তরুণেরা তাদেরকে বেছে নেবে।
তার প্রত্যাশা, চব্বিশের অভ্যুত্থানে ছাত্রসমাজ যেভাবে অপশাসনের পতন ঘটিয়েছে, এখন সমাজ থেকে দুর্নীতি বিলোপেও ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।