বৃহস্পতিবার যে দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সূত্র জানিয়েছে, সংলাপের প্রথম দিন (বৃহস্পতিবার) দুই দফা সংলাপ অনুষ্ঠিত হবে। প্রথম দফার সংলাপ হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফার সংলাপ হবে দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত।

  • সংলাপের সূচি

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত

  • দলের নাম ও নিবন্ধন নম্বর
  1. লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি (০১)
  2. বাংলাদেশ কংগ্রেস (৪৪)
  3. বাংলাদেশ মুসলিম লীগ (২১)
  4. ন্যাশনাল পিপলস পার্টি (২২)
  5. বাংলাদেশ খেলাফত আন্দোলন (২০)
  6. জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (২৩) 
  • দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত

দলের নাম ও নিবন্ধন নম্বর

  1. বাংলাদেশের কমিউনিস্ট পাটি (০৫)
  2. জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি (১৫)
  3. বাংলাদেশের সমাজতাপ্ত্রিক দল-বাসদ (১৭) 
  4. বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (৩৭) 
  5.  বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট -বিএনএফ (8২)
  6. বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম (8৮)