‘গণতন্ত্র বিনির্মাণে যারা বাধা সৃষ্টি করবে, জনগণ তাদের প্রত্যাখান করবে’

যে দলের নীতি আদর্শ নেই, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে, জনগণ তাদের চিনতে পেরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী দল বিএনপি'র 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক কর্মসূচির অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র বিনির্মাণে যারা বাধা সৃষ্টি করবে জনগণ তাদের প্রত্যাখান করবে। 

তত্ত্বাবধায়ক সরকার, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতাসহ গণতন্ত্রের ভিত্তি বিএনপি রচনা করেছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। 

এসময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, শেখ হাসিনা মুখে গণতন্ত্রের কথা বলে বাকশালি কায়দায় দেশ পরিচালনা করছে।

একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে জামায়াত, পাশাপাশি ভোটের রাজনীতির জন্য জান্নাতের টিকিট বিক্রি করছে দলটি।