যন্ত্রণা জয় করে শক্ত নেতৃত্বে তারেক রহমান: রিজভী

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, শেখ হাসিনা তার শাসনকালে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবং সেই টাকা তার নেতাকর্মীদের পকেটে ঢুকেছে। এর বিপরীতে বিএনপি দেশের সাধারণ মানুষের কল্যাণে জোর দিয়ে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে জনগণের টাকা জনগণের কাছেই ফিরিয়ে দিচ্ছে।

দলের শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা হয়েছিলো উল্লেখ করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দিতে দেশি-বিদেশি গভীর চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিলো। কিন্তু দেশের কোটি মানুষ ও মহান আল্লাহর অশেষ রহমতে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারেনি। তারেক রহমানের আজকের সফল নেতৃত্বের মধ্য দিয়েই সেটি আজ প্রমাণিত।

আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতার কথা স্মরণ করে তিনি আরও বলেন, ২০১৮ সাল থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষে দেশের গ্রাম থেকে শহর—সর্বত্র ফ্যাসিবাদের হাতে চরম নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং অবিরাম যোগাযোগ রক্ষা করে এসেছেন তারেক রহমান।

আলোচনা সভায় উপস্থিত দলটির নেতারা তৎকালীন সেনা সমর্থিত সরকারের সময়ে তারেক রহমানের ওপর হওয়া নির্যাতন, দীর্ঘ বন্দীজীবন এবং সেই কঠিন পরিস্থিতি অতিক্রম করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় তার নেওয়া নানা রূপরেখার কথা তুলে ধরেন।

উত্তরাঞ্চল ছাত্র ফোরামের এ সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এবং সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে ছাত্রদল ও বিএনপির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর