কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করলেন তারেক রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) ১১টা ৩০ মিনিটের পর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন।