জাইমাকে নিয়ে ইসিতে জুবাইদা রহমান

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য মেয়ে জাইমা রহমানকে নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) গিয়েছেন ডা. জুবাইদা রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টা ২৭ মিনিটে জাইমাকে নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যান ডা. জুবাইদা।

পরে ভোটার হওরার আবেদন ফরমের সঙ্গে হাতের দশ আঙ্গুলের ছাপ ও আইরিশ দেন জাইমা রহমান। এরপর তারা ১টার আগেই ইসি থেকে বেরিয়ে যান।