ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ: জুবাইদা রহমান

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম

রাজধানীর হাতিরঝিলে ঢাকা-১৭ আসনের সবস্তরের পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় আগামীতে জ্ঞান ও সমতাভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এই নাগরিক সমাবেশে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির রূপরেখাাও তুলে ধরেন তিনি।

বুধবার, রাজধানীর হাতিরঝিলের এম্পিথিয়েটারে আয়োজিত এক ব্যতিক্রমী নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের বিভিন্ন পেশার মানুষ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই মতবিনিময় সভার প্রধান আকর্ষণ ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। 

সমাবেশে ভোটাররা তাদের নানা সমস্যা ও সংকটের কথা তুলে ধরলে তিনি বিএনপির পক্ষ থেকে সেসব সমাধানের আশ্বাস দেন।

ডা. জুবাইদা রহমান বলেন, আমাদের সমস্যা অনেক হতে পারে, কিন্তু সঠিক ও সুষ্ঠু পরিকল্পনা থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। বিএনপি সেই পরিকল্পনার রাজনীতিই করে। 

তিনি ঘোষণা করেন, বিএনপি এমন এক রাষ্ট্র উপহার দিতে চায় যেখানে থাকবে, মেধাভিত্তিক চাকরি এবং যোগ্যতার সঠিক সম্মান; শ্রমজীবী মানুষের অধিকার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা এবং শোষণের পরিবর্তে অধিকার নিশ্চিত করা এবং সবার জন্য সুবিচার।

তিনি আবেগঘন কণ্ঠে বলেন, আমরা বিশ্বাস করি আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা এবং সবার আগে বাংলাদেশ।

ডা. জুবাইদা রহমান দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়ের সময়। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, তাঁদের মূল্যবান পরামর্শ ও সমস্যার কথাগুলো বিএনপি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে এবং সে অনুযায়ী রূপরেখা তৈরি করছে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান বিগত ১৭ বছরের নির্বাসিত জীবনে দেশ নিয়ে বিস্তারিত পরিকল্পনা করেছেন। ক্ষমতায় এলে বিএনপি জনগণের চাহিদার চেয়েও বেশি কাজ করবে।

শ্রমিকদের বিষয়ে তিনি বলেন, নারী শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াতের ব্যবস্থা করা হবে। প্রতি দুই বছর অন্তর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য কমিশন কাজ করবে। বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে স্থায়ী দালান ও সঠিক আবাসন নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে জানানো হয় যে, আগামী শুক্রবার বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। যেখানে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের সুনির্দিষ্ট পথনির্দেশ থাকবে।

অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। 

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর