ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

রাজধানীর বনানী কবরস্থানে বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোকো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে তিনি কবরস্থানে প্রবেশ করেন। কবরের সামনে দাঁড়িয়ে মরহুমের জন্য ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন।

এসময় তার সঙ্গে ছিলেন চেয়ারপারসনের সিকিউরিটি টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সামছুল আলম, পিএস আবদুর রহমান সানি ও অন্যান্য কর্মকর্তা।