‘খালেদা জিয়া সকলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলমত নির্বিশেষ সকলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে কাজী জাফরের মত্যুবাষির্কী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ তথ্য জানান।

তিনি বলেন, হতাশার কোন কারণ নেই, জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ ক্ষমতায় থাকতে পারেনি। আওয়ামী লীগের আর কোনো রাজনৈতিক বিষয় নেই বলেই জিয়ার লাশ নিয়ে রাজনীতি করছে। মুক্তিযুদ্ধে জিয়ার অবদান নিয়ে মিথ্যাচার করছে।

ফখরুল বলেন, করোনায় পর্যাপ্ত টিকা ও টেস্ট নেই দেশে। এ নিয়ে কিছু বলা হলেই মিথ্যা ইস্যু সামনে নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, ৭১ সালের মুক্তিযুদ্ধের সব আশা আকাঙ্ক্ষা ধ্বংস করেছে আওয়ামী লীগ। আইন-আদালত সবকিছু করেছে পরাধীন।

আরও পড়ুন: যুবলীগের ঢাকা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

বিএনপি মহাসচিব বলেন, কৃষকরা চালের দাম পায় না, অথচ মোটা চালের দামও ৫০ টাকার কম নয়। জাতির অস্তিত্ব বিপন্ন করছে আওয়ামী লীগ। তারা যতদিন ক্ষমতায় থাকবে পরিস্থিতি বদলাবে না।


একাত্তর/আরএ