জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই ছাত্রদল সামনের দিনে রাজনীতি করবে। এরই ধারাবাহিকতায় ভিন্নমতের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিজেদের মতভেদ ভুলে একসঙ্গে দেশ গড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল-দীপশিখা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ আহ্বান জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, তরুণদের রাজনীতির পাশাপাশি জ্ঞান ও মেধার বিকাশ ঘটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।