সরকার আবারও পুরোনো ধারায় চলছে: মিয়া গোলাম পরওয়ার

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের মানুষ আন্দোলন করলেও নতুন সরকার আবারও পুরোনো ধারায় চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি বলেন, দেশের ব্যাবসা-বাণিজ্য ও শিল্পখাতসহ সব ক্ষেত্রে স্বাধীন সিদ্ধান্ত নিশ্চিত করতে হবে।

শুক্রবার (৮ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো দেশের প্রেসক্রিপশন মেনে নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। 

এসময় ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 

পাশাপাশি রেল শ্রমিকসহ সব শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান এ জামায়াত নেতা। 

সম্মেলনে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের সদস্যরা আগামী জাতীয় বাজেটে রেল খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।