ইরানের হামলা ‘তুচ্ছ’ ঘটনা, যুদ্ধবিরতি এখনও বহাল আছে, দাবি ট্রাম্পের

আপডেট : ০৮ মে ২০২৬, ০২:৪৮ পিএম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ফলে নাজুক যুদ্ধবিরতি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। 

বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে তিনটি মার্কিন ডেস্ট্রয়ারে ইরানের হামলার পরও যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে ‘তুচ্ছ ঘটনা’ বলেও উড়িয়ে দেন।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের হামলার জবাবে তারা দেশটির সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।

অন্যদিকে তেহরানের অভিযোগ, যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্রই প্রথম আক্রমণ চালায়। 

এই সংঘাতের কারণে গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া নাজুক যুদ্ধবিরতি নতুন করে হুমকির মুখে পড়েছে। 

এই যুদ্ধবিরতির মাধ্যমে ইরানের ওপর কয়েক সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার অবসান ঘটেছিল।

সে সময় মার্কিন-ইসরাইলি হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালায় এবং বিশ্বে তেল ও গ্যাসের গুরুত্বপূর্ণ পরিবহনপথ হরমুজ প্রণালী অবরোধ করে।

ওয়াশিংটনে ইরানের যুদ্ধবিরতি এখনও বহাল আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের ট্রাম্প বলেন, হ্যাঁ, যুদ্ধবিরতি বহাল আছে। তারা আজ আমাদের নিয়ে খেলতে চেয়েছিল। আমরা তাদের উড়িয়ে দিয়েছি। তারা তুচ্ছ কাজ করেছে। আমিও এটিকে তুচ্ছই বলবো।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ইরানি বাহিনী তিনটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান ব্যবহার করে হামলা চালিয়েছে। তবে কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি।

সেন্টকম বলেছে, তারা আসন্ন হুমকি প্রতিহত করেছে এবং দায়ী ইরানি সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

তারা আরও জানায়, সেন্টকম উত্তেজনা বাড়াতে চায় না। তবে মার্কিন বাহিনীকে সুরক্ষা দিতে প্রস্তুত রয়েছে।

অন্যদিকে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র তাদের একটি তেলবাহী জাহাজ এবং অন্য আরেকটি জাহাজে হামলা চালিয়েছে। এর জবাবে ইরানি বাহিনী ‘তাৎক্ষণিকভাবে মার্কিন সামরিক জাহাজে পাল্টা হামলা’ চালায়। 

এর একদিন আগেই ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। তিনি জানান, ‘চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি।’ তবে তেহরান পিছু না হটলে আবারও হামলার হুমকি দেন।

বৃহস্পতিবারের হামলার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইরান যদি দ্রুত চুক্তিতে সই না করে, তাহলে ভবিষ্যতে আমরা আরও কঠোর ও ভয়াবহভাবে জবাব দেব।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে তারা তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানাবে।

বৃহস্পতিবারের গোলাগুলির আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আশাবাদী সুরে টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যুদ্ধবিরতি একটি দীর্ঘমেয়াদী শান্তিতে রূপ নেবে।

তবে ইরানের সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে সন্দেহ ও অনিশ্চয়তা দেখা গেছে।

প্যারিসে অবস্থানরত ৪২ বছর বয়সী আলোকচিত্রী শেরভিন তেহরান থেকে এএফপি প্রতিনিধিকে জানান, এই আলোচনার কোনো পক্ষই বাস্তবে সমঝোতায় পৌঁছাতে সক্ষম নয়।

তিনি আরও বলেন, এটা ট্রাম্পের আরেকটি রাজনৈতিক কৌশল। না হলে এত যুদ্ধজাহাজ ও সামরিক শক্তি কেন ইরানের দিকে পাঠানো হচ্ছে?

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা হলে লেবাননের চলামান উত্তেজনাও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার দক্ষিণ বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হওয়ার পর সেখানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, ইসরাইল ও লেবাননের মধ্যে আগামী ১৪ ও ১৫ মে নতুন দফা আলোচনার কথা রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে এটি হবে দু’দেশের মধ্যে তৃতীয় দফার বৈঠক। দীর্ঘ কয়েক দশক ধরে দেশ দুটি কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে এবং তাদের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত মঙ্গলবার বলেন, ইসরাইল এবং লেবাননের মধ্যে ‘খুব শিগরিরই’ শান্তিচুক্তি সই করা সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, সমস্যাটি ইসরাইল বা লেবানন সরকার নয়; এক্ষেত্রে প্রধান বাধা হিজবুল্লাহ। 

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর