দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার প্রেস কনফারেন্স নিয়ে স্পষ্ট ব্যাখ্যা না দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যেতে পারবেন না।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে শাহবাগের শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদি যুগ যুগ ধরে এ দেশের মানুষের অন্তরে বেঁচে রইবেন।
তিনি আরও বলেন, ভারত সরকার ৫ আগস্ট শেখ হাসিনার প্রেস কনফারেন্স প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন করেছে বলেই প্রেস কনফারেন্স হয়েছে। ভারতের দিকে বন্ধুত্বের হাত তখনই বাড়ানো উচিত যখন তারা শেখ হাসিনাকে দেশে ফেরাবে এবং সীমান্ত হত্যা বন্ধ করবে।
এসময় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার প্রেস কনফারেন্স নিয়ে স্পষ্ট ব্যাখ্যা না দিতে পারলে প্রধানমন্ত্রী ভারতে যেতে পারবেন না।