ফ্যাসিবাদীদের ছড়ানো প্রোপাগান্ডাকে অভিযোগ বানিয়েছে দুদক: নাহিদ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে প্রচারিত গুজবকে অভিযোগ হিসেবে গ্রহণের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পেশাদারিত্ব, দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে নাহিদ ইসলাম উল্লেখ করেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের সাত মাস আগে ছড়ানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডাকে হুবহু অভিযোগ হিসেবে গ্রহণ করা স্পষ্ট করে যে, গণঅভ্যুত্থানের শীর্ষ নেতাদের রাজনৈতিকভাবে হেয় করতে দুদককে আবারও পুরনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাদের হয়রানির যে চিত্র ছিলো, এই ঘটনায় তার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে রাষ্ট্রে একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে দুদকের আমূল সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো ‘জুলাই সনদে’ ঐকমত্যে পৌঁছেছিলো। কিন্তু সেই নির্ধারিত প্রক্রিয়া পাশ কাটিয়ে এবং সংবিধান লঙ্ঘন করে একজন বিতর্কিত ব্যক্তিকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে সরকার সংস্কারের প্রতিশ্রুতিকে উপেক্ষা করেছে।

এনসিপি আহবায়ক দাবি করেন, জুলাই সনদের আলোকে পুনর্গঠিত স্বাধীন ও নিরপেক্ষ যেকোনো কমিশনের তদন্তে এনসিপি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। তবে অসাংবিধানিক ও দলীয়করণের শিকার কমিশনকে বিরোধী শক্তি দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বিবৃতিতে অবিলম্বে এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি বন্ধ করে জুলাই সনদের স্পিরিট অনুসরণপূর্বক একটি স্বাধীন, স্বায়ত্তশাসিত ও কার্যকর দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের দাবি জানান নাহিদ ইসলাম।

একাত্তর/এসি
দিল্লির তোষণনীতি ও আওয়ামী লীগের সঙ্গে কথিত আঁতাতের মাধ্যমে বিএনপি-জামায়াত-এনসিপির ঐতিহাসিক ঐক্যে ফাটল ধরানোর জন্য বিএনপিকে সরাসরি দায়ি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির শীর্ষ...
আইনি নোটিশে দাবি করা হয়েছে, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের জনসংযোগ কর্মকর্তার ওই বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়ালের পরিস্থিতি তৈরি হয়।
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দেশে প্রতিটি বিভাগে সাইবার সিকিউরিটি ইউনিট গঠনসহ সব বাহিনীর জন্য সমন্বিত সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালুর করা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ক্রাইম রিপোর্টারদের জন্য...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে দুই পেশাদার নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 
২০১৩ সালের পাঁচ মে শাপলা চত্বরের শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় আয়োজনে সম্মানিত করার উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি আন্তরিক...
তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই ‘ই-লোন’ সুবিধা চালু করতে যাচ্ছে সরকার। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা করে ঋণসুবিধা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর