সারাদেশের সিএনজি পাম্পগুলোতে চলমান সংকটের আশু সমাধানে সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে এ কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, সিএনজি পাম্পগুলোতে সারাদেশে অসহনীয় সংকট চলছে। এ ব্যাপারে সরকারের স্পষ্ট বক্তব্য ও উদ্যোগ দেখতে চাই।
আশু সমাধানের জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, কোনো গোঁজামিল ও মিথ্যাচারের আশ্রয় নিয়ে এই সংকটের সমাধান করা যাবে না।
তিনি আরও বলেন, অতীতে সংকট তৈরি হওয়ার পর আবার জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে। তেমনটি মোটেই গ্রহণযোগ্য হবে না।