কোহলির পক্ষ নিলেন সাবেক পেসার শোয়েব আখতার

পরপর দুই ম্যাচে হেরে বিশ্বকাপ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছে টপ ফেভারিট ভারত। তবে এই হারকে মোটেও স্বাভাবিকভাবে নিচ্ছে না ক্রিকেটপ্রেমী ভারতীয়রা। টিমের খারাপ পার্ফরম্যান্সের দায় চাপাচ্ছেন ক্যাপ্টেন বিরাট কোহলির ওপর। আর এই দুঃসময়ে এগিয়ে এসেছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। খবর ক্রিকউইকির।

ভারতের খেলা নিয়ে নিজের ইউটিউবে আপলোড করা এক ভিডিওতে বিশ্লেষণে বিরাট কোহলিকে নিয়ে ভারত দ্বিধাবিভক্ত উল্লেখ করে এই খেলোয়ার বলেন, আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ভারতীয় দল দুটো ভাগে বিভক্ত। একটি বিরাট কোহলির পক্ষে আরেকটি বিপক্ষে। 

বিভক্তির স্পষ্টতা দাবি করে শোয়েব বলেন, আমি জানি না এটা কেন হয়েছে, কী ঘটেছে সেখানে। হতে পারে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির অধিনায়কত্ব। বাজে সিদ্ধান্ত মনে হলেও একে বাস্তবতা বলেও জানান সাবেক এই পাকিস্তানি খেলোয়ার।

আরও পড়ুন: আফ্রিকার কাছে হারে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

তবে ক্রিকেটার হিসেবে বিরাট কোহলিকে কখনও সমালোচনা করা উচিত নয় বলে উল্লেখ করেন শোয়েব আখতার। তিনি বলেন তাকে (বিরাট কোহলি) শ্রদ্ধা করা উচিত।

এসময় তিনি আরও বলেন, আমরা তাকে শ্রদ্ধা করি। আমি ভারতের পক্ষ নিচ্ছি না। কিন্তু আমি কষ্ট পাই। গণমাধ্যম খেলোয়ারদের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করছে উল্লেখ করে শোয়েব বলেন, দলের হারের পর ভারতীয় সংবাদমাধ্যম প্রথমে টিম ইন্ডিয়ার ওপর নিয়ে উত্তাপ ছড়িয়েছে। এটি নিয়ে ক্রিকেটার ও তাদের পরিবারকেও অপমান করা হচ্ছে।


একাত্তর/টিএ