ফেভারিট না হওয়াই ব্রাজিলের আসল অস্ত্র: ক্যাসিমিরো

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৯:৪০ এএম

বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

তবে এই ‘আন্ডারডগ’ তকমা নিয়েই মোটেও চিন্তিত নন সেলেসাওদের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসিমিরো। বরং অন্য পরাশক্তিদের চেয়ে এক ধাপ পিছিয়ে থাকাকেই ব্রাজিলের জন্য ছদ্মবেশে আশীর্বাদ বলে মনে করছেন এই ৩৪ বছর বয়সী তারকা।


মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পা রাখার পর ফিফার মিডিয়া চ্যানেলের মুখোমুখি হয়ে ক্যাসিমিরো বেশ সোজাসাপ্টা ও চটকদার ভঙ্গিতে বলেন, আমরা এবার টুর্নামেন্টের মূল ফেভারিট নই, এটা সত্যি। তবে আমরা দারুণ ছন্দে আছি। আমাদের স্কোয়াডে অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার এক চমৎকার মিশ্রণ রয়েছে। সম্ভবত এবার আমরা লাইমলাইটে সবার চেয়ে এক ধাপ পিছিয়ে আছি, তবে আমরা সম্পূর্ণ সতর্ক এবং ক্ষুধার্ত। আর এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো দিক।

গত কয়েক বছর ধরে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের অভ্যন্তরীণ কোন্দল, নতুন সভাপতি নির্বাচন এবং কোচ বদলের নাটকীয়তা নিয়ে মাঠের বাইরে কম জলঘোলা হয়নি। সেই টালমাটাল পরিস্থিতির কথা অকপটে স্বীকার করেছেন ক্যাসিমিরো।

তিনি বলেন, নতুন কোচ (কার্লো আনচেলত্তি) এবং নতুন প্রেসিডেন্টের আগমনসহ গত বছরটা আমাদের চরম অস্থিরতার মধ্য দিয়ে গেছে। কোচের অভিজ্ঞতা আকাশচুম্বী হলেও, তাঁর অধীনে আমরা মাত্র এক বছর ধরে কাজ করছি। আর যদি সত্যি করে বলি, আন্তর্জাতিক সূচি মিলিয়ে আমরা মাত্র ৪০ দিন একসাথে অনুশীলনের সুযোগ পেয়েছি।


৪০ দিনের এই ‘ক্র্যাশ কোর্স’ নিয়েই মেক্সিকো ও আমেরিকার মাটিতে ‘হেক্সা’ বা ষষ্ঠ ট্রফি জয়ের মিশন সফল করতে মরিয়া আনচেলত্তির শিষ্যরা।

‘গ্রুপ সি’ তে থাকা ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আফ্রিকার সিংহ মরক্কোর বিরুদ্ধে। এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

মাঠের বাইরের সমস্ত বিশৃঙ্খলা আর অফ-ফর্মের তকমা ঝেড়ে ফেলে ক্যাসিমিরো-ভিনিসিয়ুসরা বিশ্বমঞ্চে সাম্বার জাদু দেখাতে পারেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।

এআরএস
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
ফুটবল বিশ্বে ফের এক রোমাঞ্চকর পুনর্মিলনী! ব্রাজিলীয় সেনসেশন নেইমারের ক্লাবেই ভিড়লেন তাঁর বহু পুরনো ও প্রিয় বন্ধু ফিলিপ কুতিনহো। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চলতি মৌসুমের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর