দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে সফররত পাকিস্তানকে বোলিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের অধিনায়ক টস সম্পন্ন করে। টসে জিতে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেয়।
এই টেস্ট ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে প্রথম মাঠে নামছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। পূরণ হচ্ছে তার বাংলাদেশের জাতীয় দলে অভিষেকের স্বপ্ন।
আরও পড়ুন: হ্নীলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ডাকাত নিহত
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ১১টি টেস্ট ম্যাচ খেললেও কোনটিতেই জিততে পারেনি। স্বান্তনা হিসেবে রয়েছে কেবল একটি ড্র।
বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী ও ইয়াসির আলি রাব্বি।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবীদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।
একাত্তর/আরএইচ