অসিদের টপকে র‍্যাঙ্কিংয়ের চারে ওঠলো পাকিস্তান

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পিএম

শ্রীলঙ্কাকে ধসিয়ে দেওয়ার পর এবার রাওয়ালপিন্ডিতে ইংলিশ সিংহদেরও রীতিমতো চাবুক পেটা করল পাকিস্তান! ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ঘরের মাঠে ইংল্যান্ডকে ৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ঢিলে দুই পাখি মারলো এশিয়ার এই পরাশক্তি; সিরিজে আধিপত্য ধরে রাখার পাশাপাশি আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বিশ্বজয়ী অস্ট্রেলিয়াকে হটিয়ে চার নম্বরে উঠে এসেছে তারা।

বর্তমানে ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় পাকিস্তানের অবস্থান চারে, আর ১ পয়েন্ট পিছিয়ে (১০২) পাঁচে নেমে গেছে অজিরা। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে বরাবরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। আর বাংলাদেশ পড়ে আছে ৮২ পয়েন্ট নিয়ে আগের মতোই ৯ নম্বরে।

রাওয়ালপিন্ডির সবুজ গালিচায় ম্যাচের আসল চমক দেখিয়েছেন পাকিস্তানি তরুণ তুর্কি আরাফাত মিনহাস। ব্যাটে-বলে একদম একাই উড়িয়ে দিয়েছেন বিশ্বজয়ী ইংলিশদের। টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩০২ রানের পাহাড় গড়েছিল পাকিস্তান। ব্যাটিং বিপর্যয়ের দিনে সাত নম্বরে নেমে ৫৮ বলে ৯টি চার হাঁকিয়ে খেলেন চমৎকার ৫৯ রানের ইনিংস। এরপর আসল তাণ্ডব বাকি ছিল বোলিংয়ে!


৩০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মিনহাজের স্পিন ঘুর্ণিতে পড়ে ৩৮.৪ ওভারে মাত্র ২১৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। ৮.৪ ওভারে মাত্র ৪০ রান দিয়ে একাই ৬টি উইকেট ঝুলিতে পোরেন তিনি!

এই জাদুকরী পারফর্ম্যান্সে শহীদ আফ্রিদি ও আবদুল রাজ্জাকের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসিয়েছেন মিনহাজ। পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে একই মাঠে ফিফটি ও ৫ উইকেট নেয়ার অনন্য ‘ডাবল’ অর্জনের কীর্তি গড়েছেন এই অলরাউন্ডার।

একদিকে যখন পাকিস্তান জয়ের আনন্দে ভাসছে, অন্যদিকে তখন চরম অস্বস্তিতে বাংলাদেশ। আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে তাওহীদ হৃদয়ের দল। সমীকরণটা শুধু জয়ের নয়, নেট রানরেট সামলে জয়ের পথ খুঁজে পাওয়ার।

বিশ্ব ক্রিকেটে যখন পাকিস্তান একের পর এক বড় দলকে চূর্ণ করে র‍্যাঙ্কিংয়ে দাপট দেখাচ্ছে, তখন টাইগাররা কি পারবে বুধবারের ম্যাচে জ্বলে উঠে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে? উত্তর মিলবে বিকেলেই!

একাত্তর/এআরএস
রাওয়ালপিন্ডিতে নিজের ক্যারিয়ারসেরা অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানকে এক রূপকথার জয় উপহার দিলেন তরুণ অলরাউন্ডার আরাফাত মিনহাজ। শ্রীলঙ্কাকে হারানোর পর এবার শক্তিশালী ইংল্যান্ডকে ৮৭ রানের বড়...
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
যশোরের শার্শায় পুলিশের এক ঝটিকা অভিযানে ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক চোরা কারবারি ধরা পড়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকার প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন...
নীলফামারীর গুরুত্বপূর্ণ দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ও মেইল ট্রেনের যাত্রাবিরতির (স্টপেজ) সুনির্দিষ্ট দাবিতে রেলপথ অবরোধ করেছেন হাজারো স্থানীয় বাসিন্দা। বুধবার সকাল ৯টা থেকে দারোয়ানী টেক্সটাইল...
বলিউডে রণবীর সিংয়ের বহুল চর্চিত 'ধুরন্ধর' ফ্রাঞ্চাইজি নিয়ে এবার জলঘোলা করলেন ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রবীণ কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর। আদিত্য ধর পরিচালিত এই ফ্রাঞ্চাইজির মেকিং, অভিনয় আর...
বিয়ের বয়স পার হয়েছে মাত্র আটটি মাস! অথচ এর মধ্যেই দাম্পত্য কলহ, আইনি জটিলতা আর মানসিক যন্ত্রণার এক বিষাক্ত চক্রে পিষ্ট হয়ে জীবনপ্রদীপ নিভে গেলো ভারতের গুজরাটের এক ২৪ বছর বয়সী তরুণের। মহারাষ্ট্রের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর