অদম্য ইচ্ছা শক্তি আর মনের জোর থাকলে যে কোন বাধা দুর করে সাফল্যের শিখরে পৌছানো যায়, তারই প্রমাণ শারীরিক প্রতিবন্ধী বাম হাতি পেস বোলার দিদার হোসেন। প্রতিবন্ধীতা যার কাছে কোন প্রতিবন্ধকতা নয়, বল হাতে উইকেটে নামলেই তুলতে পারেন গতির ঝড়।
জীবনযুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে যাওয়া এক ক্লান্ত সৈনিক দিদার হোসেন, প্রতিবন্ধীতা তার কাছে কোন প্রতিবন্ধকতা নয়, জন্মগতভাবেই তার ডান হাত অচল।
টাকার অভাবেই বাবা করাতে পারেননি চিকিৎসা। ক্রিকেটটাই এখন দিদারের নেশা, ক্রিকেট নিয়েই দেখেন স্বপ্ন ডিসেবল খেলোয়াড়দের জন্য চান প্রাপ্য সম্মান।
দিদার চান না কারো দয়া বা করুণা, চান না কারো অনুদান। মাথা উচু করে বাচতে চান। চান যথাযথ সম্মান তাই টিউশনি করিয়ে সেই টাকা দিয়েই কিনেন ব্যাট আর বল। কিন্তু প্রতিভাবান ছেলেকে নিয়ে বাবা-মার দুশ্চিতার শেষ নেই।
প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিদার নোয়াখালি ক্রিকেট একাডেমিতে আসেন অনুশীলন করতে, ২০১৮ সালে বিকেএসপিতে প্রশিক্ষণ ক্যাম্পও করেছেন।
বাঁহাতি পেস বোলার হিসেবে সুনাম অর্জন করে চলেছেন। যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কেউ তাহলেই এই বোলার তুলবেন সাফ্যল্যের ঢেঊ এমনটাই মনে করেন দিদারের কোচ।