ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবারের মত নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। রোববার (৩ এপ্রিল) আসর শেষ হওয়ার পর সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি।
একাদশে সুযোগ হয়েছে বাংলাদেশের সালমা খাতুনের। সোমবার (৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করে আইসিসি।
একাদশে সর্বোচ্চ চারজন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। এরপর দক্ষিণ আফ্রিকার তিনজন, ইংল্যান্ডের দু’জন এবং ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের একজন করে খেলোয়াড় রয়েছে।
আরও পড়ুন: ডারবানে আম্পায়ারিং নিয়ে অভিযোগ জানাবে বাংলাদেশ
নারী ওয়ানডে বিশ্বকাপে আইসিসি সেরা একাদশ: লরা উলভার্ট, অ্যালিসা হিলি (উইকেটরক্ষক), মেগ ল্যানিং (অধিনায়ক), রাচেল হেইনস, ন্যাট সিচভার, বেথ মুনি, হেইলি ম্যাথিউস, মারিজান ক্যাপ, সোফি একলেস্টোন ও সালমা খাতুন। দ্বাদশ খেলোয়াড়: চার্লি ডিন।
একাত্তর/আরএ