সার্ভিসেস কাবাডি লিগে টেবিলের শীর্ষে নৌ ও সেনা বাহিনী

বিমান বাহিনীকে হারিয়ে সেনা বাহিনীর সঙ্গে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (২৭ জুন) কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত সার্ভিসেস কাবাডি লিগে তারা ৩৪-২১ পয়েন্টে জয়লাভ করেছে। বিজয়ী দল প্রথমার্ধে এগিয়ে ছিল ১৮-৮ পয়েন্টে এগিয়ে ছিল। লিগে এটি তাদের টানা তৃতীয় জয়।

দিনের দ্বিতীয় ম্যাচে ফায়ার সার্ভিসকে ৬২-১৯ পয়েন্টে পরাজিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি লিগে এটি সবচেয়ে বড় ব্যবধানের জয়। আসরে প্রথম জয় পাওয়া বিজিবি প্রথমার্ধে ৩১-৮ পয়েন্টে এগিয়ে ছিলো।

আরও পড়ুন: ড্র করে সিরিজ জিতলো বাংলাদেশ

আগামীকাল মঙ্গলবার সেনাবাহিনীর মোকাবেলা করবে বিজিবি। অপর ম্যাচে নৌবাহিনীর মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ফেসবুক পেজে।


একাত্তর/আরএ