ড্র করে সিরিজ জিতলো বাংলাদেশ

আপডেট : ২৬ জুন ২০২২, ১০:২৫ পিএম

ফিফা টায়ার-১ এর দুই ম্যাচ সিরিজের ২য় প্রীতি ম্যাচে সফরকারী মালয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করলো স্বাগতিক বাংলাদেশের নারী ফুটবল দল।

তবে প্রথম ম্যাচে ৬-০ গোলে জয়লাভ করায় দুই ম্যাচের ফিফা প্রীতি ম্যাচের সিরিজটি ১-০ ব্যবধানে নিশ্চিত করেছে গোলাম রববানি ছোটনের শিষ্যরা। এটি ছিল নিজেদের মাঠে বাংলাদেশের নারীদের প্রথম কোন আন্তর্জাতিক সিরিজ জয়।

রোববার (২৬ জুন) রাজধানীর কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৬১ ধাপ উপরের র‌্যাংকধারী মালয়েশিয়ার বিপক্ষে জয়লাভ করতে না পারলেও, একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলেছে স্বাগতিকরা। কিন্তু সফরকারীদের অতি রক্ষণশীলতায় মোকাবেলা করে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি লাল সবুজের দলটি।

আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধন উদযাপন ক্রিকেটারদের

বাংলাদেশের মেয়েরা আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে মালয়েশিয়া। ম্যাচের ধরণ দেখেই এটি নিশ্চিত হওয়া গেছে যে জয় নয়, পরাজয় এড়াতেই আজ মাঠে নেমেছে তারা। শেষ পর্যন্ত সফলও হয়েছে। কারণ শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্বস্তির হাসি ফুটে উঠতে দেখা যায় সফরকারী খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।


একাত্তর/আরএ

বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সিংহাসন কাঁপিয়ে দিয়েছেন উত্তর ইউরোপের ছয় পরাশক্তি! ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর থেকে সম্পূর্ণ আস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে নরডিক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর