এবার আর কোন স্বপ্ন দেখাতে চান না সাকিব। এশিয়া কাপের শিরোপা নয়, টি-টোয়েন্টির নয়া কাপ্তানের চাওয়া ধারাবাহিক উন্নতি। দেশ ছাড়ার আগে এশিয়া কাপ নিয়ে পরিকল্পনা গোপন রাখলেও, জানালেন অন্তত সুপার ফোরে খেলা উচিত। কিপিং গ্লাভস হাতে সাকিবের ভরসা মুশফিক। জানিয়েছেন, উইকেটে পেছনে মুশি থাকলে নাকি সহজ হয়ে যায় তার ক্যাপ্টেন্সি।
১৫ বছরের ক্যারিয়ারে মাঠে মাঠের বাইরে কত চাপই তো নিতে হয়েছে। ক্যপ্টিন্সি দিয়ে বোর্ড সভাপতির নতুন করে চাপে ফেলাটা সাকিব তাই উপভোগের মন্ত্র হিসেবেই নিচ্ছে।
নতুনদের নিয়ে নতুনের শুরুটা নতুন ভাবেই করতে চাইছে। সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ কিংবা অ্যাক্টিভিটিতেই দিবালোকের মত পরিষ্কার। চ্যালেঞ্জ আছে যেনোও কেনো এমন কঠিন দায়িত্ব কাধেঁ নিতে রাজি হলেন সাকিব?
উত্তরে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, গত এক দশকে বিশ্বজুড়ে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় টি-টোয়েন্টিতে দলকে শক্তিশালী করার সুযোগ কাজে লাগাতে চাই। তবে তিনি চান না এই ফরমেটে প্রত্যাশা বেশি হোক। কারণ রাতারাতি কোন কিছু বদলে যায় না বলেও মনে করিয়ে দিলেন তিনি।
সাকিবের প্রথম অসাইনমেন্টে এশিয়া কাপ, দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। খুব স্বাভাবিক ভাবে জানতে চাওয়া ছিলো সবাই যখন যাত্রাটাকে নতুনের শুরু বলছেন, তখন সাকিব কি ভাবছেন, এশিয়া কাপে টার্গেটটাই বা কি থাকবে।
দলের ফর্ম এবং ইনজুরির কারনে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়রা না থাকায় আসন্ন এশিয়া কাপের ফাইনাল খেলাটা বাংলাদেশের জন্য কঠিন হবে বলেই মনে করছেন সাকিব। তবে তার দল কমপক্ষে সুপার ফোর খেলার সার্মথ্য রাখে বলেই বিশ্বাস করেন তিনি।
‘বি’ গ্রুপে আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ফরম্যাটে দুদলই শক্তিশালী।
নতুনের শুরুতে নতুনরা সাকিবের বড় ভরসা। কিন্তু মাঠে আস্থার জায়গা হয়ে থাকবেন সিনিয়র মুশফিক আর মাহমুদুল্লাহ। কিপিং ক্লাভস হাতে আবারো ফিরেছেন মুশি, তাতে সাকিবই সবেচেয়ে বেশি খুশি।
সাকিব বলেন, মুশফিক উইকেট কিপিং করলে আমার কাজ সহজ হয়ে যাবে। টি-টোয়েন্টিতে সময় খুব কম। সে খুব সহজেই ফিল্ডিং সাইড পরিবর্তন করতে পারে এবং তার অভিজ্ঞতা আছে বলে আমার সাথে পরামর্শ করারও দরকার নেই। তাই আমার লাইফটাই সহজ হয়ে যাবে।
তিনি আরও বলেন, আমি অন্য কিছু ভাবতে পারি। ফিল্ডিং পজিশন নিয়ে সব সময় চিন্তা করতে হবে না। ১১ জন খেলোয়াড়কে মাঠে দেখা আমার পক্ষে সব সময় সম্ভব নয়। সেটা শুধু উইকেটরক্ষকই ভালো দেখতে পারেন। তার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় থাকাটা স্বাভাবিকভাবেই আমার জন্য সহজ হয়।
মঙ্গলবার বিকেলে এশিয়া কাপ খেলতে সাকিব দল বল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে। তার আগের দিন ম্যাচ সিনারিওতে আত্মসবিশ্বাস খূঁজে পাওয়ার আভাস মিলেছ সাকিব-আফিফ-মোসাদ্দেকদের টি-২০ মেজাজে ব্যাটিংয়ে। বাকিটা আরব আমিরাতে ৬ দিনের প্র্যাকটিসে ঝালাই করে নিবে টাইগাররা।