হার দিয়ে শেষ হলো বাংলাদেশের এশিয়ান কাপ মিশন

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৩ পিএম

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে এই পরাজয়ে ৬ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করেছে বাংলাদেশ। 

এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব থেকে আগেই ছিটকে গিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। যে কারণে আজ মঙ্গলবারের (৩১ মার্চ) ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। অন্যদিকে বাছাইপর্বে সি-গ্রুপ থেকে সিঙ্গাপুর আগেই চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছিল। 

বাছাইপর্বে হ্যাভিয়ের ক্যাবরেরার দল ছয় ম্যাচের একটিতে জয়, তিনটিতে পরাজিত ও দুটিতে ড্র করেছে। সিঙ্গাপুর সমানসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে উঠেছে চূড়ান্ত পর্বে। ঢাকায় অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ। 

আজকের ম্যাচে জয়ের জন্য ক্ষুধার্ত বাংলাদেশ পুরো সময়টাই বেশ আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। কিন্তু যথাযথ ফিনিশিংয়ের অভাবে ম্যাচে ফিরতে পারেনি। ১৫তম মিনিটে গোল প্রায়ই পেয়েই গিয়েছিল ক্যাবরেরার শিষ্যরা। ডান দিক থেকে সাদ উদ্দিনের দুর্দান্ত ক্রসে ডি বক্সে অনেকটা ফাঁকায় দাঁড়ানো শমিত সোম বল জালে জড়াতে পারেনি। তার শট ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। 

৩১ মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে সিঙ্গাপুর ম্যাচে লিড নেয়। গ্লেন কিউয়ে মধ্যমাঠ থেকে বল নিয়ে দৌড়ে এসে শক্তিশালী শট নেন। বাংলাদেশের গোলরক্ষক মিতুল মার্মা সেই শট রুখে দিলেও ফিরতি শটে ফরোয়ার্ড হারিস স্টুয়ার্ট কোনো ভুল করেননি। 

বিরতির পরও বাংলাদেশ আক্রমণ করেই খেলতে থাকে। ৫৫ মিনিটে তপুর লম্বা থ্রো থেকে বাংলাদেশের সামনে একটি সুযোগ আসলেও সিঙ্গাপুরের রক্ষণভাগ তা ব্যর্থ করে দেয়। একের পর এক আক্রমণ করেও বাংলাদেশ শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

আরবিএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর