টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই ফিরলেন লিটন দাস

সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। শেষ খবরে টাইগারদের সংগ্রহ ১৩ ওভারে দুই উইকেটে ৪৭ রান।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে রোববার (২৩ মে) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

শুরুতেইশূন্য রানে লিটন দাসকেফিরিয়েছেন চামিরা তবে প্রথমবাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এরই মধ্যে ১৪হাজার রানের মাইলফলক স্পর্শকরেছেন তামিম ইকবাল ম্যাচের আগেলঙ্কান শিবিরে করোনা হানা দেয়ায় খেলামাঠে গড়াবে কিনা সেটা নিয়েইদেখা দিয়েছিল শঙ্কা।

সাকিবসহ একাদশে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুবএবং মোহাম্মদ সাইফউদ্দিন। কুশাল পেরেরার নেতৃত্বে থাকা তরুণ দলটাকেদুই ম্যাচে হারাতে পারলেই আইসিসি ওডিআই সুপার লিগে টেবিলের শীর্ষেউঠে যাবে টাইগাররা।

বাংলাদেশ দলের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ: কুশল পেরেরা (অধিনায়ক), দানুশকা গুনাথিকালা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইশুরু উদানা, লাকশান সান্দাকান ও  দুষ্মন্ত চামিরা।


একাত্তর/আরএ/এনএ