৭৫ বলে সেঞ্চুরি হাকিয়ে হেডের নতুন রেকর্ড!

জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

হারারেতে জিম্বাবুয়ের বোলারদের ওপর তান্ডব চালিয়ে ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির এক নতুন নজির গড়লেন বাঁ-হাতি ওপেনার ট্রাভিস হেড। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৭৫ বলে শতক হাঁকিয়ে রেকর্ড বইয়ে নিজের নাম তুলেন তিনি।

হেডের এই তাণ্ডবে ভেঙে গেল তাঁরই সতীর্থ ম্যাট রেনশর সদ্য গড়ে তোলা রেকর্ড। সিরিজের প্রথম ওয়ানডেতেই জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি ছুঁতে ৮৬ বল নিয়েছিলেন রেনশ। কিন্তু মাত্র কয়েকদিনের মাথায় তাঁর সেই রেকর্ড পেছনে ফেলে নতুন ইতিহাস লিখলেন হেড।

অবশেষে ৮৪ বলে ১১২ রানের মারকুটে ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন এই ক্যাঙ্গারু ব্যাটার, যা সাজানো ছিল ১৫টি চোখধাঁধানো চার ও ৩টি বিশাল ছক্কায়। ৮১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি হেডের অষ্টম সেঞ্চুরি হলেও, জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর ব্যাট থেকে আসা প্রথম শতক।

এর মাধ্যমে অষ্টম অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করার কীর্তি অর্জন করলেন তিনি। প্রথম ম্যাচে মাত্র ৪ রানে সাজঘরে ফিরে যে আক্ষেপ জমা হয়েছিল, আজ তা একাই সুদে-আসলে মিটিয়ে নিলেন হেড।

হেডের রেকর্ড গড়া সেঞ্চুরির দিনে জিম্বাবুয়ের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন কুপার কনোলি ও মিচেল মার্শও। কনোলির ক্যামিও ৭৮ এবং অধিনায়ক মার্শের দায়িত্বশীল ৫৩ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৬ রানের পাহাড় গড়ে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

জবাবে স্বাগতিক জিম্বাবুয়ে অসি বোলারদের সাঁড়াশি আক্রমণে ২৭২ রানের বেশি এগুতে পারেনি। ৮৪ রানের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া।

 

একাত্তর/এআরএস
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে সমুদ্রপথে পণ্য পরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটছে, যা গত ৮০ বছরের মধ্যে বৈশ্বিক বাণিজ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর