কথায় আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস, গুরুত্বপূর্ণ সময়ে হাত থেকে ক্যাচ ফেলে দিয়ে দলকে বিপদে ফেলে দেওয়ার নজির নতুন নয়, ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে মার্ক ওয়াহের ক্যাচ হার্শাল গিবস হাত থেকে ফেলে দিলে অজি অধিনায়ক তার কাছে গিয়ে বলেন, 'ক্যাচ নয় বরং বিশ্বকাপটি হাত থেকে ফেলে দিলে তুমি।'
একটি ক্যাচ মূহুর্তের মধ্যে ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়, তাই ক্যাচের গুরুত্ব অপরিসীম । চলতি টি-২০ বিশ্বকাপে ক্যাচ ধরার সফলতায় সব থেকে এগিয়ে আছেন কিউইরা। ২৫টি ক্যাচের মধ্যে তারা তালুবন্দী করতে সক্ষম হয়েছে ২২টি, সফলতার হার দাঁড়ায় ৮৮ শতাংশে।
সমান সংখ্যক ক্যাচ ধরেছে সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ, তবে ৬টি ক্যাচ মিস করে তালিকায় তাদের অবস্থান যথাক্রমে চতুর্থ ও পঞ্চম।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড ২৩টির মধ্যে তিনটি ক্যাচ মিস করেছে, এবং পাকিস্তান ২০ টির মধ্যে ১৬টি ক্যাচ ধরে আছে তৃতীয় স্থানে।
তালিকার একদম তলানিতে থাকা দলটি হলো আয়ারল্যান্ড, যারা ১৩টি ক্যাচ ধরার বিপরীতে ৯টি মিস করেছেন।
একাত্তর/এআর