সালাহদের সিয়াটলে ঢুকতে দিল না মার্কিন প্রশাসন!

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৮:৫৯ পিএম

নিউজিল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ৯২ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ঐতিহাসিক জয় তুলে নিয়েছে মিশর। কিন্তু মাঠের সেই রাজকীয় উৎসবের রেশ কাটতে না কাটতেই মাঠের বাইরে এক বড়সড় ধাক্কা খেল মোহাম্মদ সালাহরা।

ভ্যাঙ্কুভারের ম্যাচ শেষ করে সরাসরি পরবর্তী ভেন্যু আমেরিকার সিয়াটলে গিয়ে ঘাঁটি গাড়তে চেয়েছিল মিশরীয় দল। কিন্তু মার্কিন নিরাপত্তা প্রশাসন সোজা ‘না’ করে দেয়ায় সিয়াটলে পা রেখেও অপমানিত হয়ে আবার ৪৫০ কিলোমিটার দূরে স্পোকেনের বেস ক্যাম্পে ফিরে যেতে বাধ্য হয়েছে সালাহদের পুরো বহর।

মিশরীয় ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে প্রধান কোচ হোসাম হাসান ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানিয়েছেন, ঘন ঘন ভ্রমণের ধকল থেকে খেলোয়াড়দের শরীরকে তাজা রাখতেই তারা ভ্যাঙ্কুভার থেকে সরাসরি সেয়াটলে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

কারণ আগামী শনিবার সকাল ৯টায় এই সিয়াটলেই ইরানের মুখোমুখি হবে তারা। কিন্তু স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের সেখানে থাকার অনুরোধ নাকচ করে দেয়ায় বাধ্য হয়ে তাদের আবার স্পোকেনের পুরনো ডেরায় ফিরে আসতে হয়েছে।

অথচ কয়েক ঘণ্টা আগেও ভ্যাঙ্কুভারের ড্রেসিংরুম থেকে শুরু করে রাজপথ পর্যন্ত ছিল কেবলই সালাহ-উত্সব! জিকো, সালাহ এবং ট্রেজেগের গোলে নিউজিল্যান্ডকে চূর্ণ করার পর ভক্তদের সাথে মোহাম্মদ সালাহর সেই নাচের ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।

বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’-এর টেবিল টপার এখন মিশর। যেখানে বেলজিয়াম ও ইরানের পয়েন্ট মাত্র ২ করে। আগামী ম্যাচে ইরানের বিরুদ্ধে একটিমাত্র ড্র করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটের টিকিট কেটে আরও একটি ইতিহাস গড়বে ফারাওরা। কিন্তু মার্কিন প্রশাসনের এই অফ-ফিল্ড মোচড় সালাহদের মাঠের ছন্দে কোনো ব্যাঘাত ঘটায় কি না, সেটাই এখন দেখার বিষয়!

একাত্তর/এআরএস
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর