বিশ্বকাপের আগে প্রায় সই দেশের কিংবদন্তি ফুটবলাররা নিজেদের ভবিষ্যৎবাণী জানিয়েছিলো। যেখানে সবাই বলেছিলো কি হতে পারে বিশ্বকাপের এই আসরে। তবে অঘটনের এই আসরে কি আর ভবিষৎবাণী ফলে। তবে চমকে যাওয়ার মতোই, অনেকটা মিলে গেলো ক্যামেরুনীয় ফুটবলার, স্যামুয়েল ইতোর আগাম বার্তা।
বিশ্বকাপের আগে ইতো বলেছিলো, নিজের দেশ ক্যামেরুন সেমিতে হারবে জার্মানিকে, ফাইনালে তারা আরেক আফ্রিকান দল মরক্কোকে পরাজিত করে শিরোপা ঘরে তুলবে। কিন্তু গ্রুপ পর্বের গণ্ডি পার হওয়ার আগেই বিদায় নিয়েছিলো আফ্রিকান সিংহরা।
এতো বড় বড় দল থাকতে আফ্রিকান একটি দেশ কাপ নিবে, যাদের দলে নেই খুব বড় নাম, তারা খেলবে ফাইনাল। ব্যাপারটা কিছুটা হাস্যকর বটে। তবে ঘটনা এখানে শেষ নয় ! ইতো কি একদম ভুল বললেন? তাঁর ভবিষৎবাণী কি এতোটাই হাস্যকর ছিলো!
‘এফ’ গ্রুপে মরক্কোর সাথে ছিলো গত আসরের রানার্স-আপ ক্রোয়েশিয়া, আর ফিফার র্যাঙ্কিং এর দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়াম। সেরা দুইতে থাকাই তো বড় ব্যাপার আশরাফ হাকিমিদের জন্য। কিন্তু চমক দেখিয়ে তারা দখল করে নিলো গ্রুপের শীর্ষ স্থান।
ইতো বলেছিলও মরক্কো শেষে ষোলোতে স্পেন এবং কোয়ার্টারে পর্তুগালকে হারাবে। অবশ্যই হাস্যকর বিষয়, তাই তো নানা রকম সমালোচনার মুখেও পড়তে হয়েছে সাবেক এই ফুটবলারকে।
সেই আশরাফ হাকিমিদের দেখাও হলো লুইস এনরিকের সাথে, পেনাল্টিতে নাস্তানাবুদ করে, কোয়ার্টারে পেলো পর্তুগালকে। রোনালদোদের ১-০ গোলে হারিয়ে দিয়ে, ইতোর কথার সাথেই যেনো তাল মিলিয়ে চলছে তারা সেমি ফাইনাল খেলতে যাওয়া প্রথম আফ্রিকান দেশটি।
আগামী ১৫ ডিসেম্বর দিবাগত রাত ১টায়, ইতোর ভবিষৎবাণীর সাথে মিল রেখেই, মরক্কো মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে।
একাত্তর/আরআই