জোড়া গোলে তুর্কি ফুটবলে মো সালাহ ঝড়!

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০২:৪০ পিএম

লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই মিশরীয় ফরোয়ার্ড!

রোববার রাতে তুর্কি সুপার লিগে ইস্তাম্বুল বাসাকসেহিরকে ২-১ ব্যবধানে হারিয়ে মৌসুমের প্রথম জয়ের স্বাদ পেয়েছে ট্রাবজোনসপোর, আর সেই জয়ের নায়ক আর কেউ নন, স্বয়ং মো সালাহ!


প্রথম ম্যাচে বদলি হিসেবে নামার পর এবারই প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন ৩৪ বছর বয়সী এই উইঙ্গার। ম্যাচের বয়স যখন মাত্র ৮ মিনিট, তখন বাসাকসেহিরের গোলরক্ষক মুহাম্মদ সেঙ্গেজেরের হাতের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন সালাহ।

যদিও ১৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাসাকসেহিরকে সমতায় ফেরান এলদোর শোমুরোদভ, তবে সালাহ ছিলেন অন্য মুডে! দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৮ মিনিটে) ডান প্রান্ত ধরে ঝড়ের গতিতে বল নিয়ে বক্সে ঢুকে আর্নেস্ট মুচির সঙ্গে চমৎকার 'ওয়ান-টু-ওয়ান' পাস খেলে বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল এবং দলের জয় নিশ্চিত করেন তিনি।


ম্যাচটিতে চাইলে হ্যাটট্রিক এমনকি চার গোলও করতে পারতেন সালাহ! অতিরিক্ত সময়ে তাঁর একটি দুর্দান্ত গেল ফাউলের কারণে বাতিল হয় এবং শেষ মুহূর্তে বিরোধী গোলরক্ষক ওপরে উঠে আসার সুযোগে দূরপাল্লার শটে ফাঁকা জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেই গোলটিও অফিশিয়ালি বাদ পড়ে।

প্রথম জয় নিশ্চিত করার পর সালাহের পাখির চোখ এখন আগামী বৃহস্পতিবারের ইউরোপা লিগের প্লে-অফ লড়াইয়ের দিকে। হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেন্সভারোসের বিরুদ্ধে প্রথম লেগে ঘরের মাঠে ১-০ ব্যবধানে হেরে পিছিয়ে থাকা ট্রাবজোনসপোরকে দ্বিতীয় লেগে অলৌকিক কিছু করে মূল পর্বে তুলতে এখন সালাহর ম্যাজিকের ওপরই ভরসা রাখছেন সমর্থকেরা!

তথ্যসূত্র: আল জাজিরা

একাত্তর/এআরএস
তুর্কি সুপার লিগে রাজকীয় অভিষেকে প্রতিপক্ষ ডিফেন্সকে তছনছ করে একাই ম্যাচ গুঁড়িয়ে দিলেন মিশরীয় মহাতারকা মোহাম্মদ সালাহ। সালাহর আগুনে হ্যাটট্রিক এবং আরও একটি দুর্দান্ত অ্যাসিস্টের ওপর ভর করে...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী নিহত আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ২০১৯ সালে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের তৃতীয় দিনে নজিরবিহীন শান্ত ও সুশৃঙ্খল উপায়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর