শহিদ আফ্রিদিকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিলো পিসিবি

মোহাম্মদ ওয়াসিমকে প্রধান নির্বাচকের পদ থেকে সরােনার পর সাবেক পাকিস্তানি অধিনায়ক শহিদ আফ্রিদিকে সেই পদে অন্তর্বর্তীকালীন নিযুক্ত করেছে পিসিবি ম্যানেজমেন্ট কমিটি। যদিও এটা শুধুমাত্র নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য।

পিসিবির করা এই নতুন কমিটিতে আরও থাকছেন- আফ্রিদির সাবেক সতীর্থ আব্দুর রাজ্জাক, রাও ইফতেখার আনজুম। আরও আছেন- হারুন রশীদ (আহবায়ক) যিনি পিসিবির ব্যবস্থাপনা কমিটির সদস্য।

পিসিবি চেয়ারম্যান নিজাম শেঠি বলেন, আমি অন্তর্বর্তীকালীন নির্বাচন কমিটিতে তাদের স্বাগত জানাই। আশা করি সীমিত সময় থাকা সত্ত্বেও তারা সাহসী এবং উপযোগী সিদ্ধান্ত নেবেন, যা আমাদের নিউজিল্যান্ড সিরিজে একটি শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক দল তৈরি করতে সাহায্য করবে।

আফ্রিদিকে নিয়ে নিজাম শেঠি আরও বলেন, শহীদ আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার। যিনি সর্বদা ক্রিকেট খেলেছেন কোনো ভয় ছাড়াই। আমাদের সম্মিলিত মতামতে, আধুনিক দিনের খেলার কঠোরতা, চাহিদা এবং চ্যালেঞ্জগুলো বোঝার জন্য তার চেয়ে ভালো আর কেউ নেই।


পিসিবিতে এমন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হওয়ার পর শহিদ আফ্রিদি বলেন , পিসিবি ম্যানেজমেন্ট কমিটি দ্বারা এই দায়িত্ব পাওয়াতে আমি সম্মানিত বোধ করছি। আমার সামর্থ্য অনুযায়ী এই দায়িত্ব পালনে কোনো কমতি রাখবো না।

আরও পড়ুন: শেষ বিকেলের শীত নয়, বাঘের গর্জনে কাঁপছে ভারত

এসময় দলের জন্য তার পরিকল্পনা নিয়ে তিনি বলে, আমাদের জয়ের পথে ফিরতে হবে। আমরা মেধাতান্ত্রিক এবং কৌশলগত নির্বাচনের মাধ্যমে জাতীয় দল গঠন করবো। যা আমাদের নিউজিল্যান্ড সিরিজে শক্তিশালী পারফর্ম করতে এবং ভক্তদের আস্থা পুনরুদ্ধার করতে সাহায্য করবে।

শেষে তিনি বলেন, আমি শিগগিরই নির্বাচকদের একটি সভায় আহবান করবো। যেখানে আমরা আসন্ন ম্যাচগুলো নিয়ে আমাদের পরিকল্পনাগুলো উপস্থাপন করবো। 


একাত্তর/আরআই/এসি