আকিব জাবেদ পাকিস্তান ক্রিকেটের বিষবৃক্ষ: গিলেস্পি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চরম বিশৃঙ্খলা, ক্ষমতার অপব্যবহার এবং প্রাপ্য অর্থ আটকে রাখার মতো বিস্ফোরক অভিযোগে বিশ্ব ক্রিকেটকে তোলপাড় করে দিয়েছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। পিসিবির চরম অপেশাদার আচরণ ও বর্তমান আকিব জাবেদের একক স্বৈরাচারী মনোভাব কীভাবে পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, দ্য টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে তা নির্দ্বিধায় ফাঁস করেছেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি পেসার।

গিলেস্পির স্পষ্ট বার্তা, তাঁর হাজার হাজার ডলার বেতন এখনো আটকে রেখেছে পিসিবি, কিন্তু নীতির সাথে আপস না করায় তাকে চরম চরম অসৌজন্যতা ও চরম অবমাননার শিকার হতে হয়েছে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি আকিব জাবেদকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেয়ার পর থেকেই যে সম্পর্কের অবনতি ঘটে, তা অকপটে স্বীকার করেছেন গিলেস্পি।


তাঁর মতে, আকিব জাবেদ আসার পর পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের সব ক্ষমতা কেড়ে নিয়ে তাকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেওয়া হয়। দল নির্বাচন থেকে শুরু করে সিদ্ধান্ত গ্রহণ, সব জায়গায় আকিবের একক রাজত্ব কায়েম হয়, যা গিলেস্পিকে মানসিকভাবে মারাত্মকভাবে বিপর্যস্ত করে তোলে এবং তাঁর মনে কোচিং পেশা নিয়েই গভীর অনিহা তৈরি করে।

পাকিস্তান ক্রিকেটের বর্তমান অরাজক পরিস্থিতির নেপথ্যে পিসিবির ভেতরের নোংরা রাজনীতির বিষদ বিবরণ উঠে এসেছে গিলেস্পির কথায়। তিনি জানান, পিসিবি এখনো তাঁর প্রাপ্য হাজার হাজার ডলার বুঝিয়ে দেয়নি। তিনি বলেন, আমি শুধু বেতন নেওয়ার জন্য মাথা নিচু করে ‘ইয়েস ম্যান’ হয়ে থাকতে পারতাম না। ক্যারিয়ারে কখনোই নীতির সাথে আপস করিনি, পাকিস্তানেও করিনি।

আকিব জাবেদের বিরুদ্ধে অভিযোগ তুলে গিলেস্পি বলেন, আকিব আড়ালে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। পাকিস্তান ক্রিকেটের লোকেরাই আমাকে জানিয়েছে যে সে আমার পিঠে ছুরি মেরেছে। সে যদি এভাবে আমার নামে মিথ্যাচার চালিয়ে যায়, তবে আমি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।


গিলেস্পির অভিযোগ, আকিব জাবেদের পেছনে বোর্ড চেয়ারম্যানের হাত থাকায় সে নিজেকে ‘অস্পর্শনীয়’ মনে করত। তিনি গ্যারি কার্স্টেন এবং গিলেস্পির ওপর দায় চাপিয়ে নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন, অথচ তারা দুজন দুই বছরও সেখানে কাজ করার সুযোগ পাননি।

কোচিং পরিবেশের চরম অবনতির চিত্র তুলে ধরে গিলেস্পি আক্ষেপ করে বলেন, এখন বোর্ডে ডেস্কে বসে কর্তারা দলের অধিনায়ক বেছে নেন, যা সম্পূর্ণ অর্থহীন। একজন সঠিক কোচকে পর্যাপ্ত সময় ও স্বাধীনতা না দিলে পাকিস্তান ক্রিকেট কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না।

বর্তমানে পিসিবির উচ্চক্ষমতাসম্পন্ন পরিচালক পদে থাকা আকিব জাবেদকে সরাসরি ‘পাকিস্তান ক্রিকেটের প্রধান সমস্যা’ হিসেবে চিহ্নিত করেছেন গিলেস্পি। তিনি বিষাদের সুরে সতর্ক করে দিয়ে বলেন, আকিব জাবেদ যতদিন পিসিবির নীতি-নির্ধারণে থাকবেন, ততদিন পাকিস্তান ক্রিকেট উত্তরোত্তর পেছনের দিকেই যেতে থাকবে এবং এই দলটির অন্ধকার ভবিষ্যৎ থেকে বের হওয়ার কোনো উপায় নেই।

একাত্তর/এআরএস
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের মহাকাব্যিক জয় নিয়ে মাঠের উত্তেজনা এবার রূপ নিয়েছে অফিশিয়াল যুদ্ধে! শেষ ১৬-এর ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও নাটকীয়ভাবে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর, ম্যাচ...
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
লক্ষ্মীপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান কূটনৈতিক সম্পর্ককে আরও টেকসই ও সুদৃঢ় করতে গঙ্গা-তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য বণ্টন ও অন্য অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি...
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি সফররত জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রবাসী একদল ব্যক্তির হাতে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছেন। স্থানীয় সময় সোমবার...
আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর