সাদা জার্সিতে নিজেকে হারিয়ে খোঁজা ওয়ার্নার ফিরলেন রাজকীয়ভাবেই। মেলবোর্নে আজ গড়লেন নতুন ইতিহাস। আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলে মাত্র ২৫৪ বলে ৭৮ দশমিক ৭৪ স্টাইক রেটে করলেন সাদা পোশাকে নিজের তৃতীয় ডাবল সেঞ্চুরি।
সাদা পোশাকে সময়টা একদমই ভালো যাচ্ছিলো না ডেভিড ওয়ার্নারের। ক্রিকেটের এই দীর্ঘতম ফর্মেটে শেষ শতকের দেখা পেয়েছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। সিডনিতে নিউজল্যান্ডের বিপক্ষে ১১১ রানে অপরাজিত ছিলেন সেই টেস্টে।
এরপর শেষ দুই বছরে টেস্টে তার গড় ছিল মাত্র ২৭। সেঞ্চুরি তো পরের ব্যাপার, শেষ ১১ ইনিংসে ছিল না কোনো ফিফটিও, নানা সমালোচনার মুখেও হরতে হয়েছে ওয়ার্নারকে। তবে আবারও ফিরলেন তিনি, লুঙ্গিকে চার মেরে রাজকীয়ভাবেই নিলেন টেস্টে নিজের তৃতীয় ডাবল সেঞ্চুরি।
তবে হাঁটুর চোটের জন্য নিজের চিরচেনা স্টাইলে করতে পারেননি ডাবল সেঞ্চুরির উদযাপন। ডাবলের পর আর কোনো বল খেলন নি তিনি। রিটায়ার্ড হার্ড থেকেই মাঠ ছাড়েন তিনি।
ব্যক্তিগত শততম টেস্টে, এর আগে মাত্র একজন ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করতে পেরেছিলেন, তিনি হলেন ইংল্যান্ডের জো রুট। এবার সেই রেকর্ডেই ভাগ বসালেন ওয়ার্নার, গড়লেন প্রথম অজি ক্রিকেটার হিসাবে এই কীর্তি।
এর আগে নিজের শততম ওয়ানডেতেও শতকের দেখা পেয়েছিলেন এই ব্যাটার। মেলবোর্নে আজ সেঞ্চুরি করার পর গড়লেন আরও একটি রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজের পর তিনিই এখন দ্বিতীয় ক্রিকেটের, যার দুই ফর্মেটের শততম ম্যাচে শতকের দেখা পেয়েছেন।
মেলবোর্ন টেস্টে সেঞ্চুরি করেই অষ্টম অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে, টেস্ট ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন ওয়ার্নার।
একাত্তর/আরআই/এসি