ফুটবল কিংবদন্তীর চিরনিদ্রায় শায়িত করার দিনে যেতে পারেনি রদ্রিগো গোয়েস। সেদিন রিয়াল মাদ্রিদের হয়য়ে মাঠে নামেন কোপা ডেল রে-র ম্যাচে। সেখানে দলের হয়ে জয়সূচক গোল করে ফুটবলের রত্ন পেলেকে স্মরণ করে তার মতই উদযাপন করে রদ্রিগো।
পেলের মৃত্যুর শেষ যাত্রায় থাকতে না পাড়ায় দুঃখ প্রকাশ করেছিলেন আগেই। এ নিয়ে এক টুইটে তিনি বলেন, দুর্ভাগ্যবশত, আমি এবং আমার পরিবার আপনাকে শেষ বিদায় জানাতে উপস্থিত হতে পারেনি। তবে আমাদের হৃদয় এবং অনুভূতি, সমস্ত সময় আপনার সাথেই ছিল।
তবে পেলের শেষ যাত্রায় যে ম্যাচের জন্য রদ্রিগো উপস্থিত হতে পারেনি সেই ম্যাচেই গোল করলেন অনেকটা পেলের মত করেই। ডি-বক্সের বাহির থেকে বল নিয়ে এসে, চারজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোলের দেখা পান রদ্রিগো। এরপরেই মুঠোবদ্ধ ডান হাত শূন্যে ছুড়ে পেলের মত উদযাপন করলো এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
গোল করে আকাশের দিকে তাকিয়ে আরও একবার স্মরণ করলেন পেলেকে, যেন পেলে তার দিকেই তাকিয়ে আছেন এবং তাকে দেখছেন।
ম্যাচ শেষ রদ্রিগো টুইটারে পোস্ট করেন, যেখানে দেখা যায় পেলের আইকনিক সেলিব্রেশনের সাথে রদ্রিগোর ছবি। যেখানে এই ব্রাজিলিয়ান বলেন, ‘আপনার জন্য’।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৮২ বছর বয়সে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তি।
সোমবার (২ জানুয়ারি) মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকা নামের সমাধিস্থলের নবম তলায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে পেলেকে সমাহিত করা হয়।
একাত্তর/আরআই/এসি