রোমান্টিক ইউরোর আমেজে যখন বুঁদ হয়ে আছে ইউরোপ, তখন ব্রাজিলে বসছে লতিনের বিশ্বকাপ কোপা আমেরিকা। রোববার (১৩ জুন) রাত তিনটায় পেরুর বিপক্ষে ব্রাজিলের মাঠে নামার মধ্য দিয়েই শুরু হবে মাঠের লড়াই।
গ্রুপ পর্বের বাধা টপকাতে ব্রাজিলকে কলম্বিয়া আর পেরুর সাথে মোটামুটি কঠিন পরীক্ষা দিতে হবে। ভেনেজুয়েলা আর ইকুয়েডর সে হিসেবে সহজ প্রতিপক্ষই বলা যায়।
করোনার বিষে নীল সবুজ রঙ গায়ে মেখে দাঁড়িয়ে থাকা ব্রাজিলের হলুদ পাখি, যিশুও তাই এসেছেন এমন বেশে; বলেছেন ভ্যাকসিন ছাড়া রক্ষে নাই।
তারপরও থামে না উৎসব, বাঁচার মন্ত্র ফুটবল নিয়ে করোনার পাশেই দাঁড়ায় কোপা আমেরিকা; বিতর্ক হয়; পাল্টা যুক্তিও আছে, ফুটবলেই লাতিনের দেশের বাঁচা-মরা।
আরও পড়ুন: ইউরো কাপ: তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা ইতালির
ব্রাজিলের আদালতও সায় দিয়েছে, তাই গেলবারের চ্যাম্পিয়নরাও নিচ্ছে কোপার মাঠ কাঁপানোর প্রস্তুতি, প্রেরণায় আছে গেলবারের শিরোপা জয়।
গ্রুপ বি’তে নেইমারদের প্রতিপক্ষ কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, ভেনেজুয়েলা। আর আমন্ত্রণে লাতিন আমেরিকায় তরী ভেড়ানো মরুর দেশ কাতার আছে এই গ্রুপে।
শক্তির বিচারে ফিফা র্যাংকিংয়ে সবার ওপরে সেলেসাওরা; তারপরে কলম্বিয়া; বাকিরা আছে ছড়িয়ে ছিটিয়ে। সেই বিচারে স্বাগতিকরাই ফেভারিট।
কোপা জয়ের হিসেবে, সম্প্রতি বেশ এগিয়ে আছে ব্রাজিল; ১৯৭৫ সালের পর ১৭ আসরের মধ্যে ছয়টা ট্রফি ওরাই ঘরে তুলেছে। পেরু আর কলম্বিয়া পেয়েছে মাত্র একটা করে ট্রফি।
আরও পড়ুন: চার ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন সাকিব
তাই আঙুলের কর গুণেই বলা যায় বাকি পাঁচ দলের চেয়ে এই গ্রুপে শক্তি বিচারে এগিয়ে থাকবে নেইমারের দল; সাথে আছে পেরুকে উনিশের ফাইনালের হারানোর সুখস্মৃতি। কলম্বিয়া আর পেরু শক্ত প্রতিরোধ গড়লেও ভেনেজুয়েলা ইকুয়েডর ধোপে টিকতে পারবে না হয়তো।
তারপরও গোল বলের খেলায়, কেউ কাউকে মাঠে ছেড়ে কথা বলবে না; সাথে আছে অভ্যন্তরীণ অসন্তোষ; নেইমারদের অনেকেই তো চায় না, এমন লাশের মিছিলে দাঁড়ানো স্বদেশে, ফুটবল উৎসব হোক; মানুষের সাথে হোক উপহাস।
একাত্তর/আরএ