ইউরো কাপ: তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা ইতালির

আপডেট : ১২ জুন ২০২১, ০৩:০১ পিএম

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব উতরাতে ব্যর্থ হওয়া ইতালি ফিরল বড় মঞ্চে। ইউরো কাপে প্রথম ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ইতালি। ইউরোর ইতিহাসে উদ্বোধনী ম্যাচে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়। ঘরের মাঠে ইতালির প্রতিপক্ষ তুরস্ক। প্রথমার্ধে তুর্কিদের লাল দেয়ালে ফাটল ধরাতে পারেনি মানচিনির দল। বিরতিতে যাওয়ার আগে প্রতিপক্ষের জাল স্বাগতিকদের ১৪ টি শট। একের পর এক আক্রমণ ঠেকাতে নাজেহাল তুরস্কের ডিফেন্স। 

দ্বিতীয়ার্ধের তুরস্কের প্রতিরোধের দেয়ালে ভাঙ্গন ধরে,ডমেনিকোর ক্রস বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল জড়ান তুর্কি ডিফেন্ডার মেরিহ দেমিরাল। ইউরোতে ইতালির পাওয়া প্রথম আত্মঘাতী গোল।

গোল খেয়ে তুরস্কের দুর্দান্ত রক্ষণ এলোমেলো হয়ে যায়, সুযোগ কাজে লাগান বেরার্দি। ইতালির এই ফুলব্যাকের দ্রুতগতির শট গোলরক্ষক ফেরালেও সামনেই দাঁড়িয়ে থাকা ইমমোবিলে গোলের ঠিকানা খুজে নিতে সময় নেননি। খেলার শেষ দিকে ইতালিয়ান ফরোয়ার্ড ইনসিনিয়ের ডান পায়ের বিষে নীল হয়েছে তুরস্ক। রবের্তো মানচিনি দায়িত্ব নেয়ার পর অজেয় হয়ে উঠেছে ইতালি। ২০১৮ সালে নেশন্স লিগে পর্তুগালের বিপক্ষে হারের পর আর ওই তেতো স্বাদ পায়নি দলটা। অপরাজেয় পথচলা বেড়ে দাঁড়ালো ২৮ ম্যাচে। 

মাঠে বসে খেলা দেখার সৌভাগ্য হয়নি সবার তাই বলে ইতালিয়ানরা দমে যাননি,করোনার চোখ রাঙ্গানিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঠের বাইরেই মেতেছেন জয়ের আনন্দে।

একাত্তর/ এনএ


বিশ্বকাপের মহাযজ্ঞে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেই নিজেদের রণকৌশল স্পষ্ট করে দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রাণভ্রমরা এবং পোস্টার বয় নেইমার জুনিয়রের পায়ের ইনজুরি নিয়ে কোনো...
ফুটবল বিশ্বকাপের রণক্ষেত্র মাঠের সীমানা ছাড়িয়ে এবার আছড়ে পড়েছে টাকার অঙ্কে। দলগুলো উত্তর আমেরিকার সবুজ ঘাসে বুটের লড়াইয়ে নামার আগেই খাতা-কলমে কার ওজন কত, তার এক বিস্ফোরক ও চটকদার খতিয়ান প্রকাশ...
আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আসছে বিশ্বকাপ থেকেই ফুটবলের নিয়মনীতিতে বেশ কিছু বড় ধরণের পরিবর্তন এনেছে, যা ২০২৬-২৭ মৌসুম থেকে কার্যকর হওয়ার পাশাপাশি আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র,...
জর্ডানের পর এবার বিশ্বফুটবলের সবচেয়ে বড় মহোৎসবে নাম লেখাতে পুরোপুরি প্রস্তুত মধ্য এশিয়ার আরেক দেশ উজবেকিস্তান। ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ অভিযানকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার অভিজ্ঞ ফুটবলারদের...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর