মেসিকে প্রশংসায় ভাসালেন টেনিস তারকা ফেদেরার

বিশ্ব ফুটবলে লিওনেল মেসি এখন সবচেয়ে বড় নাম, সবচেয়ে বড় তারকা। তেমনি বিশ্ব টেনিসে সবচেয়ে অন্য বড় নাম রজার ফেদেরার। কিন্তু টেনিসের এই জীবন্ত কিংবদন্তীতে এবার ভিন্ন রূপে চিনলো বিশ্ব ফুটবল। মেসির প্রতি অনুরাগ আর ভালোবাসার কথা আলোচনায় ফেদেরার।

বিশ্বকাপ জয়ী মেসিকে নিজের উপলব্ধির কথা লিখেই জানালেন সুইস টেনিস কিংবদন্তি। সুইস মেস্ট্রো রজার ফেদেরার ফুটবল গ্রেট লিওনেল মেসিকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, আর্জেন্টিনার ধারাবাহিক মাহাত্ম তার জন্য দাঁড়িয়েছে। তিনি মেসির ফুটবলকে শিল্পের সঙ্গে তুলনা করেছেন।

ফেদেরার লিখেছেন, লিওনেল মেসির গোল করার রেকর্ড এবং চ্যাম্পিয়নশিপ জয় নতুন করে উল্লেখের কিছু নেই। ৩৫ বছর বয়সী মেসি সম্পর্কে আমার কাছে যা আলাদা, তা হলো এতে বছর ধরে তার ধারাবাহিক পারফর্মেন্স। যা অর্জন করা যত কঠিন, ততটাই কঠিন বজায় রাখা। 


ফেদেরার আরও বলেন, মেসি একজন জাদুকরের মতো ড্রিবলিং করেন এবং তার কোনাকুনি শটগুলো শিল্পের কারুকার্যময়। তার সচেতনতা ও অনুমান ক্ষমতা প্রায় বোঝার বাইরে। আমার ক্যারিয়ার সবে শেষ হয়েছে। আমি এখন বুঝতে পারি যে আমরা ক্রীড়াবিদরা কতটা ওজন বহন করি। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে, আমরা এটি উপলব্ধিও করি না। 

২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা বলেন বলেন, মেসির মতো একজন ফুটবল খেলোয়াড়ের জন্য এই ওজন সম্ভবত আরও বেশি বোধ হয়, কারণ তিনি একটি বিশ্বখ্যাত ক্লাব এবং একটি খুব আবেগপ্রবণ দেশ, উভয়েরই প্রতিনিধিত্ব করেন।

রজার ফেদেরার আরও বলেন, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়টা ছিল দুর্দান্ত ঘটনা। লাখ লাখ ভক্তের উদযাপনের জন্য বুয়েন্স অ্যায়ার্সের রাস্তায় এক আশ্চর্যজনক মুহূর্ত সৃষ্টি করেছিলো, যা গোটা দুনিয়া দেখেছে। এমনকি যারা ফুটবলকে অনুসরণ করে না, তারাও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির প্রকৃত প্রভাব বুঝতে পেরেছে।


২০২২ সালের সেপ্টেম্বরে পেশাদার টেনিস থেকে অবসর গ্রহণ করেন সুইস টেনিস কিংবদন্তি। তিনি ৩৫ বছর বয়সী মেসির অনন্য সৃজনশীলতা এবং শৈল্পিকতা আরও কিছুদিন দেখার আশা করেন। ফেদেরার আরও প্রকাশ করেন, ছোটবেলায় তার অন্যতম দুই প্রিয় খেলোয়াড় ছিলেন দিয়েগো ম্যারাডোনা এবং গ্যাব্রিয়েল বাতিস্তুতা।

আরও পড়ুন: টি-টোয়েন্টি লীগ আয়োজনে আগ্রহী সৌদি আরব

তিনি বলেন, ছোটবেলায় ম্যারাডোনা ও বাতিস্তুতা আমার প্রিয় আর্জেন্টিনার খেলোয়াড় ছিলেন। আমি তাদের উভয়ের সঙ্গে দেখা হবার ঘটনা আমার জীবনের অনেক বড় ঘটনা। তারা আমাকে অনুপ্রাণিত করেছেন। এখন মেসি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন।


একাত্তর/এসি