রাতে মুখোমুখি রিয়াল-সিটি, কে যাবে ফাইনালে...

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কে হবে ইন্টার মিলানের প্রতিপক্ষ জানা যাবে রাতেই। দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টারের ইতেহাদ স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত একটায়।  

সান্তিয়াগো বার্নাব্যুতে ড্র করে রিয়ালের চেয়ে খানিকটা স্বস্তিতে ম্যানসিটি। চলতি সিজনে নিশ্চিত হয়ে গেছে ইপিএলের হ্যাটট্রিক শিরোপা অন্যদিকে আছে ট্রেবল জয়ের হাতছানি।

সেই সাথে ঘরের মাঠে শেষ ২৫ ম্যাচ আনবিটেন সিটিজেনরা। বিগ ক্ল্যাশেও নাথান একের সার্ভিস নিয়ে আছে শঙ্কা। এদিকে, সিটিজেনদের বিপক্ষে শেষ চার অ্যাওয়ে ম্যাচে জয়হীন রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ফিরছেন এদার মিলিতাও। বেনজেমা, রদ্রিগো আর ভিনিশিয়াস জুনিয়র সামলাবেন স্ট্রাইকিং জোন।

সিটির কোচ পেপ গার্দিওলা শিষ্যদের নিয়ে বলছেন, ভিন্ন কিছু করার দরকার নেই, শুধু নিজেদের খেলাটা খেলতে বলেছি। আমি জানি না রিয়াল মাদ্রিদ কিভাবে ইউরোপের কিং হলো, জানলে শিখে নিতাম।

প্রতিপক্ষকে সমীহ করে মাইন্ড গেমের চাল দিয়ে দিলেন পেপ গার্দিওলা। অবশ্য গেলবছর এই রিয়ালের কাছেইতো খোয়াতে হয়েছে ইউসিএল ফাইনালের স্বপ্নটা। 

এবার অবশ্য ম্যানসিটির বৃহস্পতি তুঙ্গে। ইপিএল শিরোপাটা এলো বলে। উঠে বসে আছে এফএ কাপের ফাইনালে চলতি মৌসুমে আশা জাগিয়েছে ট্রেবল জয়ের। 

এদিকে, নতুন বছরে ঘরের মাঠে এখনো পর্যন্ত এক ম্যাচেও হারেনি সিটিজেনরা। আর ইউসিএলে রিয়ালের বিপক্ষে শেষ ২৫ ম্যাচেই জয় গার্দিওলা বাহিনীর। তার উপর শেষ চারটি অ্যাওয়ে ম্যাচে হেরেছে রিয়াল মাদ্রিদ।

অতীত পরিসংখ্যানে অবশ্য দুদলই সমানে সমান। এখনো পর্যন্ত ১১ বারের লড়াইয়ে দুদলের জয় সমান চারটা।

টপসি-টার্ভি একটা সিজন কাটাচ্ছে মাইটি রিয়াল। বার্সেলোনার কাছে হারিয়েছে লিগ শিরোপা। শেষ ছয় ম্যাচে তিন জয় সাথে আছে দুই হার। 

তবে চ্যাম্পিয়ন্স লিগকে বলা হয় রিয়াল মাদ্রিদের ব্রেড এন্ড বাটার। মুহুর্তেই বদলে যায় সব হিসাব নিকাশ। শেষ দুই নক-আউট ম্যাচে ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষকেই হেসে খেলে হারিয়েছে লস ব্লাঙ্কোস। ইউসিএলে ১৯১ ম্যাচের সামনে দাঁড়িয়ে ইতালিয়ান ম্যানেজার । 

বিগ ফাইটের আগে ফুল ফিট রিয়ালের অ্যাটাকিং ট্রায়ো। কার্লো আনচেলোত্তির মাস্টারপ্ল্যানে বাজিমাত করতে প্রস্তুত ভালভার্দে, বেনজেমা আর ভিনি জুনিয়র।

প্রথম লেগে সিটির হালান্ডকে আষ্টেপিষ্টে ধরেছিল রিয়াল ডিফেন্ডার রুডিগার। এবার সেই কৌশলে জল ঢেলে গোল করতে মরিয়া সিজনে ৫২ গোল করা এই স্কোরার।

গতরাতে তের বছর পর ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেছে ইটালিয়ান ক্লাব ইন্টার মিলান। সান সিরোতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে এসি মিলানকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে সিটি রাইভাল ইন্টার।


একাত্তর/আরবি