ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১০:৪৭ পিএম

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল দর্শনের আঁতুড়ঘর 'এফসি বার্সেলোনা'র সুতোয় গাঁথা দুই ভিন্ন যুগের দুই রূপকারের এই মুখোমুখি লড়াই বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমীর হৃদয় ছুঁয়ে গেছে।

মাত্র ১৯ বছর বয়সে পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফর্ম্যান্সের পর ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি উঁচিয়ে ধরেন স্প্যানিশ তরুণ তুর্কি লামিন ইয়ামাল। তবে, ফাইনালের পুরো রোমাঞ্চকে ছাপিয়ে রাতের সবচেয়ে আবেঘন মুহূর্তটি তৈরি হয় ম্যাচ শেষে পোডিয়ামে বিজয়ের উদযাপনের সময়ে।


ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচে নিজের শৈশবের আইডলের মুখোমুখি হওয়া এবং বিশ্বজয়ের ট্রফি স্পর্শ করার এই পথচলাকে নিজের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছিল ইয়ামালের। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, কয়েক বছর আগেও যদি কেউ আমাকে বলত যে, আমি লিওনেল মেসির বিপক্ষে খেলে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরব, তবে আমি তাকে পাগল ভাবতাম!

ম্যাচের বাঁশি বাজার পর মাঠের আবেগ যখন চরম শিখরে, তখন ইয়ামাল নিজেই খুঁজে নেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে। সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের প্রতি নিজের শ্রদ্ধা নিবেদন করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। পরাজয়ের গভীর বেদনার মধ্যেও মেসির মহাগুণ ও উদারতা প্রকাশ পায় সেই সংক্ষিপ্ত কথোপকথনে।


ইয়ামালের কথায়, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই মানব তাঁকে ভবিষ্যতের জন্য একটি বিশেষ উপদেশ দিয়েছেন। তিনি বলেন, মেসি আমাকে বলেছেন আমার নিজের পথ ধরে এগিয়ে যেতে, কারণ ফুটবল আর এই খেলাটার ভবিষ্যৎ এখন আমাদের প্রজন্মের হাতে। আমার গলায় ঝুলতে থাকা এই স্বর্ণ পদকের মতোই তাঁর এই শব্দগুলো আমার কাছে মূল্যবান।

মেসির এই বিনয় এবং ইয়ামালের এই কৃতজ্ঞতাবোধ আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে এক অভূতপূর্ব প্রশংসার জোয়ার এনে দিয়েছে।

মেসি ও ইয়ামালের সম্পর্ক ফুটবল ভক্তদের কাছে সব সময়ই এক অলৌকিক কাহিনীর মতো। বিশেষ করে শিশু ইয়ামালকে কোলে নিয়ে তরুণ মেসির সেই বিখ্যাত ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর থেকেই এই কিশোরের প্রতি সবার আলাদা নজর ছিল। ন্যু ক্যাম্পে তরুণ মেসির সেই নির্ভীক আক্রমণাত্মক খেলার সাথে ইয়ামালের স্টাইলের অদ্ভুত মিল খুঁজে পান বিশ্লেষকরা।


২০২৬ বিশ্বকাপের এই ট্রফি জয়ের মাধ্যমে স্পেন যেমন তাদের দ্বিতীয় বিশ্বসেরার শিরোপা ঘরে তুলল, তেমনি লামিনে ইয়ামালও নিজ দেশে ফিরছেন বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে, সঙ্গে নিয়ে যাচ্ছেন তাঁর শৈশবের আইডলের দেওয়া এক অমূল্য জীবনপাঠ।

বিশ্বকাপ শেষে ফুটবল যখন এক নতুন যুগে প্রবেশ করছে, মেসির সেই বাণীটিই যেন বারবার প্রতিধ্বনিত হচ্ছে: বিজয়ী মেডেল হয়তো ইতিমধ্যেই ইয়ামালের সংগ্রহে শোভা পাচ্ছে, কিন্তু বিশ্ব ফুটবলের নতুন যুগের কাণ্ডারি হিসেবে তাঁর আসল যাত্রা তো কেবল শুরু হলো!

তথ্যসূত্র: মারকা

একাত্তর/এআরএস
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
একটি মহাকাব্যিক যুগের সমাপ্তি ঘটলো। জাতীয় দলের নীল-সাদা জার্সি গায়ে চড়িয়ে আন্তর্জাতিক ফুটবলের আঙিনা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক ইতি টানার রাতে বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে যেন ভাগ্যের এক চমৎকার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে!
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর