হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন তামিম ইকবাল

হঠাৎ ব্যক্তিগত উদ্যোগে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার  দুপুর ১২টায় গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা ঘোষণা করেছিলেন দেশসেরা এই ওপেনার। তবে কিছুক্ষণ বাদেই জরুরি এই সংবাদ সম্মেলনের সময়ে পরিবর্তন এসেছে। দুপুর দেড়টা নাগাদ সংবাদ সম্মেলনটি হওয়ার কথা।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের তামিম জানান, সংবাদ সম্মেলন করে কিছু জানাবেন তিনি। তবে কি বিষয়ে ওয়ানডে অধিনায়কের এই আকস্মিক সংবাদ সম্মেলন সেটি জানা যায়নি।

তামিম সংবাদ সম্মেলনে কী নিয়ে কথা বলবেন ওয়ানডে অধিনায়ক সেটি নিয়ে সব মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে।



একাত্তর/এআর